ভারতীয় রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের কিছু অমর বাণী
ভারতের সাবেক রাষ্ট্রপতি ও প্রথিতযশা বিজ্ঞানী ড. এ পি জে আবদুল কালাম আজ নেই। তবে তার কিছু অমর বাণী রয়েছে যা তাকে বহুকাল স্মরণীয় করে রাখবে। তার কয়েকটি সেরা বাণী আপনাদের সামনে তুলে ধরা হলঃ ১. আপনার স্বপ্ন সত্যি করার আগে স্বপ্ন দেখতে হবে। ওটা স্বপ্ন নয়, যেটা আপনি ঘুমিয়ে দেখেন, স্বপ্ন তা-ই যা আপনাকে ঘুমোতে দেয় না। ২. শ্রেষ্ঠত্ব একটি অবিরাম প্রক্রিয়া। এটা কোনো দুর্ঘটনা নয়। ৩. প্রথম বিজয়ের পর বসে থাকবেন না। কারণ, দ্বিতীয়বার যখন আপনি ব্যর্থ হবেন তখন অনেকেই বলবেন প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলেন তিনি। ৪. একটি দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয় ও দেশের সব মানুষকে যদি সুন্দর মনের করে গড়ে তুলতে হয় তাহলে আমি মনে করি সমাজের তিন ধরনের মানুষ সে কাজটি করতে পারেন। তারা হলেন একজন বাবা, একজন মা এবং একজন শিক্ষক। ৫. সফলতার গল্পে কেবল একটি বার্তা থাকে। কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায় থাকে। ৬. বৃষ্টির সময় প্রত্যেক পাখিই কোথাও না কোথাও আশ্রয় খোঁজে। কিন্তু ঈগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। ৭. কেউ তার ভবিষ্যৎ বদলাতে পারে না, তবে অভ্যাস ...
Comments
Post a Comment